হোম > সারা দেশ > রাজশাহী

আ.লীগের গোপন মিটিং থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, সাথিয়া (পাবনা)

পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগের গোপন মিটিং শেষে ৬টা ককটেল ও ৫টা পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে পৌরসভার শশদিয়া প্রাথমিক বিদ্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটেছে।

থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিকবার নামের এক বিএনপি কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলো। রাত সাড়ে ৯ টার দিকে শশদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাওয়ার সাথে সাথে গুলি এবং বোম মারতে থাকে আওয়ামী লীগের ২০০/৩০০ নেতাকর্মী। সে সময় দেশবিরোধী স্লোগান দিতে থাকে তারা। ককটেলের আঘাতে বিএনপি কর্মী আফড়া গ্রামের হাচেন সরদারের ছেলে নিকবার সরদার গুরুতর আহত হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে পাবনা সদর হাসপাতালে রেফারাল করে। তার আত্মীয়স্বজনর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়।

এলাকাবাসী জানান, এতো অপকর্ম করার পরও সাঁথিয়ায় এখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা করে। শশদিয়া প্রাথমিক বিদ্যালয়টি ফাঁকা জায়গায় হওয়ায় তারা এই স্থানটি বেছে নিছে। রাত সাড়ে নয়টার দিকে বিকট শব্দে গুলাগুলি এবং বোমা মারার শব্দ পাওয়া গেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন,৬টা ককটেল ও ৫ টা পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। একজন পথচারী আহতর খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান