হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাকচাপায় শিশু নিহত,বাবা হাসপাতালে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় জোনায়েদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা সোলায়মান হোসেন (৪০)। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় স্থানান্তর করেন। তাদের বাড়ি উপজেলার পাথরঘাটা চক্রপাড়া গ্রামে।

শনিবার বিকেল পৌনে ৫ টার দিকে ভাঙ্গুড়া - নওগাঁ সড়কের উপজেলার পাটুল বাজারে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শিশু পুত্র জোনায়েদকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শশুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন বাবা সোলায়মান। পথিমধ্যে বিকেল পৌনে ৫ টার দিকে ভাঙ্গুড়া থেকে ছেড়ে আসা একটি পেয়াঁজ বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই শিশু জোনায়েদ মারা যায় ও তার বাবা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোলায়মানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে থানা-পুলিশ।

ওসি জানান, শিশুটির লাশ উদ্ধার করা থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই চালক ও হেলপার পলাতক রয়েছে।

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের লাশ উদ্ধার

ইজিবাইকে গলায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড