হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াতকর্মী নিহত

রাজশাহী অফিস

রাজশাহীর মোহনপুরের সাঁকোয়া গ্রামে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা জামায়াত আমীর মাওলানা জিএএম আব্দুল আওয়াল।

নিহত হওয়ার ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টায় সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদের তারাবীর নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ছিলো। আলোচনা সভায় স্থানীয় জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উভয়পক্ষ নিজেদের পছন্দের লোককে নিয়োগ দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ অবরোধ করে রেখেছেন। এছাড়া একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মোহন থানা অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, সংঘর্ষে একজন মারা গেছেন। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

লালপুরে বিএনপিকর্মী ও ভাটা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন