হোম > সারা দেশ > রাজশাহী

আমির হামজার ফেসবুক পেজ অপসারণ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়া সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজার ভেরিফাইড ফেসবুক পেজটি অপসারণ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে অপসারিত পেজটির ফলোয়ার ছিলেন ৬লাখ ৩৯ হাজার।

আজ বৃহস্পতিবার বিকেলে মুফতি আমির হামজার আইটি টিম এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের সকল অনুসারী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেইজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ সাময়িকভাবে পেইজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই— ফেসবুক থেকে একটি পেইজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না।

ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

আমাদের সকল সমর্থকদের প্রতি অনুরোধ— ভুয়া আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন। ইনশাআল্লাহ, সত্যের বিজয় হবেই। আইটি টিম, মুফতি আমির হামজা।

জামায়াত ক্ষমতায় গেলে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে

নারীকর্মীদের হেনস্তার প্রতিবাদে শেরপুরে মহিলা জামায়াতের বিক্ষোভ

শেখ হাসিনার ১ লাখ মামলায় বিএনপির ৬০ লাখ নেতাকর্মী আসামি

নিজেরা দুর্নীতি করব না এবং কোনো প্রশ্রয়ও দেব না: জামায়াত আমির

বিদ্রোহী প্রার্থী পিন্টুতে শঙ্কায় হাবিব

বাগাতিপাড়ায় বিএনপি কর্মীর হামলায় জামায়াত কর্মী আহত

নারীদের ওপর হামলা-হেনস্তার প্রতিবাদে মহিলা জামায়াতের বিক্ষোভ

নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনি ইশতেহার

নির্বাচনে ‘মব ভায়োলেন্সের’ শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা