হোম > সারা দেশ > রাজশাহী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক আবরোধ করে রেখেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২ থেকে এই কর্মসূচি শুরু হয় এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আবরোধ চলছে।

এর ফলে যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটে দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়ছে শতশত যাত্রীরা।

যমুনা সেতু সূত্রে জানা যায়, যমুনা সেতু দিয়ে প্রতিদিন ২২ জেলার ১৮-২০ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। তবে এই মহাসড়ক ব্লকেডের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শিক্ষার্থী জেজুতি ও সুজনা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা হোক। আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমরা গত জুলাই মাস থেকে আন্দোলন করছি। কিন্তু সরকার আমাদের দাবি মানছে না। যে কারণে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

একই দাবিতে গতকাল ১৩ আগস্ট সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ ঘণ্টা ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা।

মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আটঘরিয়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় আটক ৩

বাঙ্গালি নদীতে ডুবে শিশু নিখোঁজ

বিভিন্ন জোনে ভাগ করে উন্নয়নের মডেল সিটি হবে বগুড়া

শুধু মাদক ব্যবসা করেই ১ হাজার ব্যক্তি কোটিপতি: ভূমিমন্ত্রী

পাবনায় আইনশৃঙ্খলার চরম অবনতি, নিরাপত্তা শঙ্কায় মানুষ

রায়গঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রূপপুর থেকে আগস্টে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা

পত্নীতলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা