হোম > সারা দেশ > রাজশাহী

ছাত্রদল-শিবিরের হাতাহাতির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী অফিস

রাজশাহী সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা জানান, মঙ্গলবারের ন্যাক্কারজনক ঘটনার পর ক্যাম্পাসজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেক শিক্ষার্থী ভয়ে কলেজে আসতে পারেননি। তারা দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি শিক্ষাবান্ধব শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন কলেজে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের পরিচয়পত্র দেখতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান