হোম > সারা দেশ > রাজশাহী

নির্বাচনি শোডাউনে যোগ দিতে গিয়ে প্রাণ গেল দুই বিএনপি কর্মীর

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্বাচনি শোডাউনে যোগ দিতে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঘুরকা নাহার এগ্রো মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে স্থানীয় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি আইনুল হকের শোডাউনে যোগ দিতে সলঙ্গার দিকে যাচ্ছিলেন ওমর ফারুক (৩২) ও ফরিদুল ইসলাম (৩০)।

পথে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বগুড়া টিএমএসএস হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তারা মারা যান।

নিহত ওমর ফারুক রায়গঞ্জের চান্দাইকোণা ইউনিয়নের ডুমরাই গ্রামের বীরু শেখের ছেলে এবং ফরিদুল ইসলাম একই গ্রামের আকবর আলীর ছেলে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম