হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও আদমদীঘি থানা পুলিশ।

আসামি কমল (৩৪)কে শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে পালাতে সহায়তাকলী শাকিলের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে হাতকড়া। তার বাড়ি বগুড়া শহরের মালতিনগরে।

পুলিশ জানায়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আসামি কমল। গত বৃহস্পতিবার দুপুরে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় কর্তব্য ও দায়িত্বে অবহেলার কারণে বগুড়া পুলিশ লাইন্সের রিজার্ভ পুলিশের এএসআই মফিজুল ইসলাম ও কনস্টেবল জাকিরুলকে ক্লোজড করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ঘটনার সত্যতা জানিয়ে আমার দেশকে বলেন, দায়িত্বে অবহেলার জন্য ২ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুরকে প্রধান করে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য: গ্রেপ্তার শাহাদত হোসেন কলম (৩৮) বগুড়া জেলার আদমদিঘী থানার ছাতিয়ানগ্রাম চৌধুরী পাড়ার আব্দুস সামাদ খোকার ছেলে। ১৬ জানুয়ারি আক্কেলপুর থানায় ছিনতাই মামলায় গ্রেপ্তার হওয়ার পড় অসুস্থ হয়ে পড়লে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ের ৭টি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন। এদিকে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় বগুড়া সদর থানায় আরও একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার