হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মমিন নামে বিএনপির এক নেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ জরিমানা করা হয়। আব্দুল মমিন ওই ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরও ওই নেতা কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে প্রচারে নামেন। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, ‘নির্বাচনের আচরণবিধি অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচারণা বন্ধ থাকার কথা। কিন্তু ওই নেতা কয়েকজন নারীকে মাঠে নামিয়ে প্রচার চালাচ্ছিলেন। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে জরিমানা করি।

তিনি আরও বলেন, নির্বাচনি আচরণবিধির ১৮ ধারা লঙ্ঘনের দায়ে বিধিমালা ২৭ (গ) অনুযায়ী বিএনপির সভাপতিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি