হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির নামে চাঁদাবাজি-দখল মানা হবে না: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বিএনপির নামে চাঁদাবাজি, দখল বা ফ্যাসিস্টদের আশ্রয়–প্রশ্রয় কোনোভাবেই মানা হবে না।’

সোমবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

দুলু বলেন, আওয়ামী-বাকশালী দুঃশাসন থেকে মুক্তির জন্য ৪৭ বছর আগে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন সময়ে জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হয়েছে, কিন্তু সফল হয়নি।

তিনি অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ সরকার হাজারো বিএনপি নেতাকর্মীকে হত্যা ও গুম করেছে, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে।

আগামী দিনের কর্মসূচি প্রসঙ্গে দুলু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোনো নেতাকর্মী বঞ্চিত হবেন না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল ও ছাত্রদল নেতারাও বক্তব্য রাখেন।

বিজিবির বাধায় ২০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ