হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় আ.লীগ, জাপা-জাসদ কার্যালয়ে ভাঙচুর-আগুন

বগুড়া অফিস

বগুড়ায় বুলডোজারে আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন ছাত্র-জনতা। একই সঙ্গে জাতীয় পার্টি ও জাসদ কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় মিছিল নিয়ে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে শেখ হাসিনার নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধরা। রাত ৮টার দিকে শহরের টেম্পল রোডে থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেন তারা।

এরপর জেলা জাসদ কার্যালয় ও বগুড়ার ঐতিহ্যবাহী টাউন ক্লাব, আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খাঁন রনির কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়। একই সময় থানা রোডে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেন বিক্ষুব্ধরা।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য