হোম > সারা দেশ > রাজশাহী

জীবন দিয়ে হলেও সার্বভৌমত্ব রক্ষা করবো: অধিনায়ক, ৫৯ বিজিবি

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

সীমান্তে জীবন দিয়ে হলেও আমরা সার্বভৌমত্ব রক্ষা করবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া

বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চৌকা বিওপির বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

কিবরিয়া আরও বলেন, সীমান্তবাসী মাদক ও চোরাচালান মুক্ত সমাজ গঠনে বিজিবিকে সহায়তা করে আরামে ঘুমে। বিজিবি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। ৫০০-১০০০ টাকার জন্য কেউ সীমান্তে যাবেন না, আমাকে বললে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, স্কুল ও মাদ্রাসার শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে ৬ জানুয়ারি চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ’র মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গেল শনিবার সকালে আবারও বাংলাদেশের অভ্যান্ত বিএসএফ’র সহায়তায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের আম গাছ ও ফসল কেটে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে বাংলাদেশিদের ওপর হামলা চালায় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য