হোম > সারা দেশ > রাজশাহী

সড়ক দূর্ঘটনায় ভটভটি চালকসহ নিহত ২

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

ছবি: আমার দেশ।

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় ভটভটি উল্টে মাছ ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, পার্শ্ববর্তী নওগাঁ জেলার রাণীনগর উপজেলার আমগ্রামের লালু প্রাং-এর পুত্র মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) ও ভটভটি চালক একই উপজেলার খানপুকুর গ্রামের তাছের উদ্দিনের পুত্র চঞ্চল হোসেন (৪৫)।
সোমবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার সকালে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম দুপচাঁচিয়া সদর উপজেলায় মাছ বিক্রি করে একটি ভটভটি যোগে বাড়ি ফিরছিলেন। ভটভটি খানা আদমদীঘি উপজেলার মুরইল বাজারের পার্শ্বে বোয়ালিয়া নামক স্থানে পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে, ভটভটি উল্টো চালক ও মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়।
খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসার পর মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর চালক চঞ্চল হোসেনকে মূমূর্ষ অবস্থায় বগুড়া হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান-এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম