হোম > সারা দেশ > রাজশাহী

শাজাহানপুরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবু সুফিয়ান (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শাজাহানপুর উপজেলার বৈঠাপাড়ার আ. ছামাদের ছেলে। শক্রবার রাত ৮টার দিকে উপজেলার বৈঠাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সারাংপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সন্ত্রাসী আবু সুফিয়ানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আবু সুফিয়ান দীর্ঘদিন ধরেই হত্যা এবং অস্ত্র মামলাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত। ২০১৫ সালে কাহালু থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি এজাহারে নামীয় আসামি হিসেবে উল্লেখিত ছিলেন। এরপর ২০২১ সালে শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের Arms Act 19 (f) ধারায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। যেখানে তিনি এজাহারে সরাসরি অভিযুক্ত ছিলেন।

ওসি শফিকুল ইসলাম আরো জানান, সবশেষ ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় দায়ের হওয়া আরেকটি অস্ত্র ও হত্যা মামলায়ও তার নাম উঠে আসে। পরপর এসব মামলার কারণে তিনি দীর্ঘদিন ধরেই নজরদারির মধ্যে ছিলেন। সর্বশেষ সন্ত্রাসবিরোধী আইনের মামলার অগ্রগতি ও তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

‘এক পা সরবো না’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার