হোম > সারা দেশ > রাজশাহী

মহেশপুরে ট্রাকের ধাক্কায় মা নিহত ছেলে আহত

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামে এক নারী ভ্যান যাত্রী নিহত হয়েছেন। তার ছেলে লাভলু হয়েছে।

বুধবার সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ফুলঝুরি বেগম সকালে ছেলেকে নিয়ে ভ্যানে করে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এতে ঘটনাস্থলেই ফুলঝুরি খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে লাভলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। এঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কচুয়ায় পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, থমথমে পরিস্থিতি

ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পিতা-পুত্র নিহত

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩ যানবাহন পারাপার

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক আহত

সোনামসজিদ স্থলবন্দরে ঈদে ১০ দিন আমদানি-রপ্তানি বন্ধ

তাড়াশে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসে বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ ৯

তানোরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিভিন্ন স্থানে কালবৈশাখি ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ