হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে যুবতীকে গাছে বেঁধে শ্লীলতাহানির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়ার ধুনট উপজেলায় পূর্ববিরোধের জের ধরে এক যুবতীকে (১৯) গাছের সঙ্গে বেঁধে রেখে তার নিম্নাঙ্গে লাঠি ও হাত দিয়ে খোঁচানোর অভিযোগ উঠেছে চাঁন মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলী বিলপাড়া গ্রামে। চাঁন মিয়া ওই গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধুনট থানার এসআই ওসমান গনি সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, হতদরিদ্র ভুক্তভোগী ওই যুবতীর বাবা অনেক দিন আগে মারা গেছেন। এ কারণে মেয়েকে ছেড়ে তার মা অন্যত্র বিয়ে করেছেন। মেয়েটি অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে বসবাস করেন। কয়েক দিন আগে ভুক্তভোগী যুবতীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয় খাদুলী বিলাপাড়া গ্রামের চাঁন মিয়ার।

এ ঘটনার জের ধরে ১৩ এপ্রিল সকাল ১০টার দিকে চাঁন মিয়া ও তার লোকজন ওই যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রতিবেশীর বাড়ির ভেতর একটি আমগাছের সঙ্গে রশি দিয়ে হাত-পা বেঁধে রাখে। এরপর উলঙ্গ করে ওই যুবতীর নিম্নাঙ্গে বাঁশের লাঠি ও হাত দিয়ে খোঁচানোর ফলে অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়ে। তখন ওই যুবতীকে গাছের সঙ্গে বেঁধে রেখেই চাঁন মিয়া ও তার লোকজন ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

এ সময় স্থানীয়রা আহত যুবতীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চিকিৎসা নিয়ে ১৬ এপ্রিল বাড়ি ফিরে থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী যুবতী। ওই অভিযোগে চাঁন মিয়াসহ ৪ জনকে আসামি করা হয়েছে। থানায় অভিযোগের পর চাঁন মিয়া ও তার লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে ভিকটিমের শারীরিক অবস্থা ভালো আছে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন