হোম > সারা দেশ > রাজশাহী

প্রকল্প বাস্তবায়নে কাজ করতে হবে: নাটোরের ডিসি

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক আসমা শাহীন বলেছেন, ‘তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে মিশে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনারাই একমাত্র মাধ্যম। এজন্য সরকার নির্ধারিত টিআর, কাবিখা, কাবিটা প্রকল্প বাস্তবায়নে কাজ করতে হবে। আমরা দুর্নীতি চাই না, সততার সঙ্গে কাজ করতে চাই।’

বৃহস্পতিবার সকালে উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন তিনি।

এ সময় ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক, আশ্রয়ণ প্রকল্প, উপজেলা পরিষদ, পৌরসভা, থানাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, ‘একটা সংস্থা যে প্রকল্প বাস্তবায়ন করেছে, আরেকটা সংস্থা থেকেও আবার একই প্রকল্প নেওয়া হয়। এতে আমাদের অর্থের অপচয় হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ অন্যান্য প্রকল্পগুলো যথাযথ প্রতিপালনে মনোযোগ দিতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, মিজানুর রহমান সুজা, আব্দুল বারী, আব্দুল মতিন, মাহবুবুর রহমানসহ নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সবশেষে গুরুদাসপুর পৌর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে আসমা শাহীন বলেন, ‘যে কর দেবে না, তার কোনো সেবা নেই। দায়িত্ব পালনে পরিচ্ছন্নতার পরিচয় দিতে হবে। সেই সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করতে হবে।’

জেডএম

বাগাতিপাড়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষে একজন নিহত

অশ্লীল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর হাসপাতালে রোগীর মায়ের শ্লীলতাহানি ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩

ধষর্ণ ও হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু

হুমকির মুখে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ

আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে বৃষ্টি হলেই যাত্রীদের দুর্ভোগ

চাঁপাইয়ে নলকূপ থেকে বের হচ্ছে ফুটন্ত পানি ও গ্যাস

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রুয়েটের হলে গাঁজা সেবনকালে ৪ শিক্ষার্থী আটক

পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজন হত্যা