হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ছালেক চৌধুরী বিএনপি থেকে বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ডা. ছালেক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। রোববার (০৪ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আপনাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. ছালেক চৌধুরী বলেন, বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানি না। এ ধরনের কোনো নোটিশ আমি পাইনি। আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। ২০ জানুয়ারি পর্যন্ত প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর সেটি প্রত্যাহার না করলে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হতো বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ডা. ছালেক চৌধুরী দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ধুনটে যুবতীকে গাছে বেঁধে শ্লীলতাহানীর অভিযোগ

তানোরে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময়

শহীদ জিয়া দেশে খাল খনন শুরু করেছিলেন: হুইপ দুলু

ইমাম সম্মেলনে সামাজিক সচেতনতায় জোর

চাটমোহরে ব্রিটিশ আমলে চালু হওয়া প্রথম শিশু শিক্ষায়তন

বগুড়া শহরে দিন দিন তীব্র হচ্ছে যানজট

নকল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে কারাদণ্ড

রাজশাহীতে ধান-চালে দরপতন, বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা

জ্বালানি সংকটে স্থবির ইছামতি নদীর পুনঃখনন

নিয়ামতপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার