হোম > সারা দেশ > রাজশাহী

মোস্তাফাপুর দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের নতুন কমিটি, বিনা খরচে দাফন পাবেন যেকোনো মুসলিম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তাফাপুরে প্রতিষ্ঠিত ‘দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানের’ সার্বিক উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি ও মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পেয়েছেন গেটকো গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি কে এম খালেদ। সহসভাপতি হয়েছেন কে এম মুনতাসির, আছির উদ্দীন চিশতী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং খাদিজা খাতুন আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার মো. আব্দুল হাফিজ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী কে এম মাহফুজুর রহমান মিশু।

কমিটির অন্যান্য সদস্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শফিকুল ইসলাম টুনকু, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বাবলু, দপ্তর সম্পাদক কে এম তারেক হাসান বুলবুল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাংবাদিক আব্দুস সালাম ও মো. জিয়াউর রহমান।

ধর্মীয় ও দাফন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শফিউল্লাহ খাঁন মিঠু ও মো. খলিলুর রহমান। তারা উভয়েই ইমাম হিসেবে পদাধিকারবলে এ দায়িত্ব পেয়েছেন। উন্নয়ন ও অবকাঠামো সম্পাদক হয়েছেন মো. রিপন প্রামাণিক ও মো. মেহেদুল ইসলাম। সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম মুরাদুল ইসলাম মুরাদ ও তবিবর রহমান প্রাং।

এ ছাড়া কার্যকরী ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইব্রাহিম আলী (ইউপি সদস্য), আব্দুল বারী আকন্দ, আফজাল হোসেন মিনার, মো. সাইফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী কে এম মাহফুজুর রহমান মিশু বলেন, এ ধরনের মহতী ও জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক ব্যক্তির প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। কবরস্থানের জন্য যারা জমি দান করেছেন, তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে এই জনপদের শিক্ষা, সমাজ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের আলোর বাতিঘর জনাব কে এম খালেদের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা অত্যন্ত প্রশংসনীয়।

গেটকো গ্রুপের চেয়ারম্যান ও নবগঠিত কমিটির সভাপতি-মুতাওয়াল্লি কে এম খালেদ বলেন, দারুস সালাম কেন্দ্রীয় কবরস্থানটি কোনো নির্দিষ্ট গ্রাম বা এলাকার মানুষের জন্য সীমাবদ্ধ নয়। যেকোনো গ্রামের বা এলাকার যেকোনো মুসলিম ব্যক্তি এখানে সম্পূর্ণ বিনা খরচে দাফনের সুযোগ পাবেন। এটি একটি মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ। কবরস্থানটির সার্বিক উন্নয়ন ও পরিচালনায় সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ পাক আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন।

এআরবি

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়কে আগুন

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, তিন জনের যাবজ্জীবন

সার না পেয়ে চার শতাধিক কৃষকের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

চাটমোহরে গোডাউন ভেঙে সার লুট, মাইকিং করে ফেরৎ চাইলেন প্রশাসন

রামেক হাসপাতালের মেঝেতে দুই হাজারের বেশি রোগী

ক্ষেতলালে ১৯ মামলার আসামি সেই ডাকাত গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির পাল্টাপাল্টি সভা

নাটোরে এমপির জনসভায় বোমা আতঙ্ক

রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: রাবি শিবির সভাপতি