হোম > সারা দেশ > রাজশাহী

আলোচিত নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তন ঘিরে গণশুনানি

কোথাও মতবিরোধ-কোথাও মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া

ছবি: আমার দেশ

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলা ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের নাম পরিবর্তনকে কেন্দ্র করে মঙ্গলবার বিভিন্ন স্থানে গণশুনানি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের মতামত সংগ্রহ এবং নাম নির্ধারণে জনমতের প্রতিফলন ঘটানোর লক্ষ্যে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত ইউনিয়ন’-এর নাম পরিবর্তন সংক্রান্ত গণশুনানি মঙ্গলবার সকাল ১০টায় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা ইউনিয়নের নতুন নাম বিষয়ে নিজেদের মতামত, প্রস্তাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আয়োজকরা জানান, গণশুনানিতে প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে, যাতে ইউনিয়নের নাম নির্ধারণে স্থানীয় জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটে।

এদিকে নবগঠিত ‘দিগন্ত ইউনিয়ন’-এর নাম পরিবর্তনকে কেন্দ্র করে গণশুনানির স্থান নির্ধারণ নিয়ে মতবিরোধ দেখা দেয়। ভরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গণশুনানি চলাকালে রহবল বাজার এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনিয়নের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে গণশুনানির স্থান আরও সহজলভ্য ও জনসম্পৃক্ত হওয়া প্রয়োজন। তারা রহবল বাজারেও পৃথক গণশুনানির আয়োজনের দাবি জানান।

পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেল। তিনি রহবল বাজারেও পৃথক গণশুনানির আয়োজনের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা কর্মসূচি স্থগিত করে শান্তিপূর্ণভাবে সরে যান।

একই দাবিতে স্থানীয় এলাকাবাসী রহবল বাজারে গণশুনানির আয়োজনের দাবিতে মানববন্ধনও কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়নের নাম নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সকল শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ করা প্রয়োজন।

অন্যদিকে শিবগঞ্জ উপজেলার নবগঠিত ‘মীরবাড়ী ইউনিয়ন’-এর নাম পরিবর্তন সংক্রান্ত গণশুনানি মঙ্গলবার সকাল ১০টায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গণশুনানিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবগঠিত ইউনিয়নগুলোর নাম নির্ধারণে জনমতকে গুরুত্ব দিতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে গণশুনানির আয়োজন করছে। তবে কিছু এলাকায় গণশুনানির স্থান ও প্রক্রিয়া নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এমএইচ

প্রধানমন্ত্রী উপহার পেয়ে আবেগাপ্লুত বগুড়ার রফিকুল দম্পতি

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ

লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার

বিএনপি এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

নাটোরে আইটি বেইজড স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণকাজ শুরু

সাপাহারে বাংলাদেশ ডাক কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি

গুরুদাসপুরে পুকুর খনন ও ইটভাটার দৌরাত্ম্যে কমছে তিন ফসলি জমি

যমুনার ভাঙন আতঙ্কে কাজীপুরের মানুষ

চাঁদা দাবির অডিও ভাইরাল, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

রায়গঞ্জে লটারির মাধ্যমে আদিবাসী উন্নয়ন সহায়তা বিতরণ