হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আয়োজনে সান্তাহার শখের পল্লী কমিউনিটি সেন্টারে শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।

সভা অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন। উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি অধ্যক্ষ মাও. আব্দুল হক সরকার, জেলা আমির নূর মোহাম্মদ আবু তাহের উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা অ্যাড ছাইফুল ইসলাম, খান মোহাম্মদ লিটন, শ্রীকৃষ্ণ পদ মোহন্ত, শ্যামল কুমার শীল, চন্দন কুমার মহন্ত।

সভায় প্রধান অতিথি হিন্দু সনাতনী ভাইদের সৌহার্দ্য সম্প্রীতির আহ্বান জানিয়ে আদমদীঘি উপজেলায় ৬৫টি পূজা মণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজা উদযাপনের জন্য ৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন