হোম > সারা দেশ > রাজশাহী

বউ-শাশুড়িকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকায় বউ-শাশুড়িকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, রাত ৮টায় কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে লাইলির বাড়িতে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে প্রথমে লাইলিকে জবাই করে হত্যা করে। এরপর তার ছেলে পারভেজ আলমের স্ত্রী হাবিবাকেও গলা কেটে হত্যা করে। এ সময় সেখানে থাকা লাইলির মেয়ে বন্যাকে রাম দা দিয়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়।

দুর্বৃত্তরা হত্যাকাণ্ড ঘটিয়ে চলে গেলে প্রতিবেশীরা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠায়। আহত বন্যা আক্তারকে (১৬) শহীদ জিয়া মেডিকেলের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন লাইলী বেগম (৭০), স্বামীর নাম মৃত আব্দুল কুদ্দুস; হাবিবা বেগম (২২), স্বামী মো. পারভেজ। আহত বন্যা খাতুনের পিতার নাম মো. বুলবুল। তাদের বাড়ি শহরের হরিগাড়ি পশ্চিমপাড়া গ্রামে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছি। জড়িত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে সংগঠন গোছাতে তৎপর আ.লীগ নেতারা

রাজশাহীতে আ.লীগের ইফতার মাহফিল থেকে আন্দোলনের ঘোষণা

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির