হোম > সারা দেশ > রাজশাহী

ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

ছবি: আমার দেশ।

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আকাশ চন্দ্র মাহাতো (১৬) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাত টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী- গুল্টা আঞ্চলিক সড়কের কদমতলী ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ মাহাতো সোনাখাড়া ইউনিয়নের গোতিথা গ্রামের চঞ্চল চন্দ্র মাহাতোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে আকাশ মাহাতো মোটরসাইকেলযোগে দোস্তপাড়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে কদমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রলির চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরটির এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং তার পরিবারে চলছে শোকের মাতম।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩