হোম > সারা দেশ > রাজশাহী

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

উপজেলা প্রতিনিধি, গাবতলী (বগুড়া)

বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন তার নির্বাচনি এলাকায় সার্বিক উন্নয়নে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গাবতলী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পর্যায়ে দপ্তরপ্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এমপি মিলটন বলেন, রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা-কর্মচারী একে অপরের সেতুবন্ধের মতো বলে অভিমত ব্যক্ত করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার কবির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আনিসুর রহমান আনিস, প্রকৌশলী (এলজিইডি) সাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, বিআরডি কর্মকর্তা রেজাউল করিম, শিক্ষা অফিসার কামরুল হাসান, নির্বাচন অফিসার আনিসুর রহমান, মৎস্য কর্মকর্তা শাকিল আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, রোকন তালুকদার, আব্দুল মজিদ, হৃদয় হোসেন গোলজার, রাজা মন্ডল, সঞ্জয়, আবু জাফর, বাদল, আবু তালেব মিঠুসহ বিভিন্ন দপ্তরপ্রধান উপস্থিত ছিলেন।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী