হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জ সীমান্তে গরু জবাই করে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান বলেছেন, ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানকে নিপীড়ন করে আসছে। তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম।

রোববার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে ‘বাংলাদেশের জনগণ’ সংগঠনের লংমার্চ ও সামাজিক জিয়াফত উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ভারতীয় আগ্রাসন প্রতিরোধ, ফারাক্কার পানির ন্যায্য হিস্যা এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অভিমুখে এ লংমার্চ ও সামাজিক জিয়াফত আয়োজন করা হয়।

সমাবেশে বাংলাদেশের জনগণ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার পানির ন্যায্য হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এ লংমার্চের আয়োজন। আমরা সারাদেশের নাগরিকরা সীমান্তবাসীর পাশে রয়েছি। পাশাপাশি সীমান্তে সব ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের বিষয়ে হুঁশিয়ার করে দিচ্ছি।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আমজনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু, তারেক রহমান, অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান, হেফাজতের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন।

আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দুপুরে একটি মিছিল বের হয়ে শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাইলিং মোড়ের আমবাগানে সমাবেশ ও জিয়াফতে মিলিত হয়। সন্ধ্যায় সীমান্তে শহীদদের সম্মানে নাম লেখা ফানুস উড়ানো হয়।

এর আগে গত শনিবার মধ্যরাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চটি রোববার সকালে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে পৌঁছায়।

এসময় লংমার্চ ও সামাজিক জিয়াফতে অংশগ্রহণকারীরা ‘কাঁটাতারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘সীমান্তে হত্যা বন্ধ করো, করতে হবে’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’-সহ বিভিন্ন স্লোগান দেন।

পরে শিবগঞ্জ পাইলিং মোড়ের আমবাগানে গরু জবাই করে সামাজিক জিয়াফত এবং গরু ভোজের আয়োজন করা হয়।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন