হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান লিটন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। মনোনয়ন পেয়েছেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মু. নুরুজ্জামান লিটন। রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার রাজশাহী মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিক ভাবে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামীর দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজশাহী জেলা শাখার সহকারি সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটনের নাম ঘোষণা করা হয়।

সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতের রাজশাহী মহানগর আমীর ড. মো. কেরামত আলীসহ রাজশাহী জেলা ও মহানগর সুরা ও কর্ম পরিষদের সদস্য নেতারা উপস্থিত ছিলেন।

তবে নাম ঘোষণা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি নুরুজ্জামান লিটন।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার