হোম > সারা দেশ > রাজশাহী

সীমান্ত থেকে বাংলাদেশি দুই যুবককে ধরে নিয়ে গেলো ভারতীয় পুলিশ

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার ভোরে জহুরপুর সীমান্ত এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতের জঙ্গিপুর থানা পুলিশ। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তারা হলেন- সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেবীপুর গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও মমিন আলী (২৫)। স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে সীমান্তে গরু আনতে যায় চার যুবক।

এ সময় বিএসএফের সহযোগিতায় ভারতীয় পুলিশ খাইরুল ও মমিনকে ধরে নিয়ে চলে যায়। অপর দুজন বাবু (২২) ও পিঠুর (২৯) মধ্যে একজন ভারতে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অপরজন বাংলাদেশে ফিরে আসে।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন বলেন, দুজনকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। তারা গরুর ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, চারজন ব্যক্তি গরু আনার জন্য জহুরপুর সীমান্তে যায়। এর মধ্যে দুজনকে আটক করে ভারতীয় পুলিশ। অপর একজন ভারতের অংশে অবস্থান করছে। আরেকজন বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। এ সময় ৭টি গরু জব্দ করে নিয়ে গেছে বিএসএফ।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন