হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে হেলপার ফেরদৌস (১৬) নিহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস বগুড়া সদর উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে।

জানা যায়, ঢাকা থেকে গরু বিক্রি করে ফেরার পথে ট্রাকটি (বগুড়া ড-১১-২৩২৫) উপজেলার ছোনকা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চালক সামান্য আহত হলেও হেলপার ফেরদৌস ট্রাকের ভেতরে আটকে ঘটনাস্থলেই মারা যায়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তা আল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১