হোম > সারা দেশ > রাজশাহী

শৈলকুপায় দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

শৈলকুপায় ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার ধাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শৈলকুপায় শনিবার বিকালে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে দুই যাত্রীর কাছ থেকে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলী ও রবিউল ইসলামের মাঝে হাতাহাতি হয়। হাতাহাতির ঘটনায় রোববার সকাল থেকেই ধাওড়া গ্রামে উত্তেজনা চলছিল। এরই জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ভ্যান ভাড়া চাওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার জেরে আজ সকালে ধাওড়া গ্রামের দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জনের বেশি আহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি