হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জ সীমান্তে দুই বিদেশি পিস্তল উদ্ধার

৪ ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিসহ

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার ভোরে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর বিওপির মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

ধামইরহাটে মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি না করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম, তিন ডিলারকে অর্থদণ্ড

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের চার দিন পর মামলা, আসামি ১৭

স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি

দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী মুয়াজ্জিন মারা গেছেন

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন