হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় গোপাল চন্দ্র নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ মামলায় আরেকজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান।

দণ্ডিত গোপাল বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের হরিপদ চন্দ্র সূত্রধরের ছেলে। খালাসপ্রাপ্ত রেজাউল একই গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ দিয়ে এপিপি মো. হাদিউজ্জামান শেখ বলেন, ২০১৮ সালের ১০ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই সিলভার ডেল পার্কের সামনে অস্ত্র কেনা-বেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন অস্ত্র ব্যবসায়ীরা। এ সময় গোপালকে আটক করা হলেও রেজাউল পালিয়ে যান।

পরে গোপালের দেহ তল্লাশি চালিয়ে সঙ্গে থাকা স্কুল ব্যাগ থেকে আটটি দেশীয় ওয়ান শুটার গান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা করেন ডিবি পুলিশের এসআই ইয়াছিন আরাফাত। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেয়।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান