হোম > সারা দেশ > রাজশাহী

নাম বদলে নতুন মোড়কে পুরোনো ফেনসিডিল

স্টাফ রিপোর্টার, বগুড়া

কাশির সিরাপের আদলে নতুন মোড়কে বগুড়ায় ঢুকছে নেশাজাতীয় মাদকদ্রব্য ফেনসিডিল। কৌশলে ভিন্ন নামের মাদক গ্রামীণ জনপদে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মাদকবিরোধী অভিযানে এস্কাফ, এমকেডিল ও ফেয়ারডিল নামের সিরাপ উদ্ধার করেছে র‌্যাব। যারা ফেনসিডিলের কারবার করতেন, তাদের অনেকেই কাশির সিরাপ পরিচয়ের মাদক কারবারে জড়িয়েছে। ফেনসিডিল সিরাপের নাম পাল্টিয়ে পাচার করা হচ্ছে।

রোববার এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। তিনি বলেন, মাদকের সিরাপ একই, কিন্তু ভিন্ন কোম্পানির। সিরাপ নাম পাল্টিয়ে এসেছে। এই সু্যোগ কাজে লাগাচ্ছে কারবারিরা। র‌্যাবের ধারাবাহিক অভিযানে এস্কাফ, এমকেডিল ও ফেয়ারডিল পাওয়া গেছে। মাদক কারবার পাচারে নারীরাও জড়িত।

লালমনিরহাট থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে আনা হচ্ছিল মাদকের চালান। রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার মহাসড়কে তল্লাশি চালায় র‌্যাব। উদ্ধার হয় ১০০ বোতল এস্কাফ, ৫০ বোতল এমকেডিল ও ৪৯ বোতল ফেয়ারডিল। হাতেনাতে গ্রেপ্তার দুইজন- লালমনিরহাট সদর উপজেলার সাতপাটকির আতিকুর ইসলাম, আদিতমারী উপজেলার চওড়াটারীর ইয়াছিন আলী। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এরআগে, শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার সান্তাহার তিওরপাড়া এলাকা থেকে ১০০ বোতল এস্কাফ উদ্ধার করে র‌্যাব। হাতেনাতে গ্রেপ্তার হয় চিহ্নিত কারবারি মা-ছেলে। তারা সান্তাহার তিওরপাড়া মহল্লার টুলু বেগম ও সাদ্দাম হোসেন। তাদেরকে আদমদীঘি থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি সোনাতলা উপজেলার ফাজিলপুর দক্ষিণপাড়া থেকে গ্রেপ্তার হয় পেশাদার মাদক কারবারি জাকিরুল ইসলাম। তার বসতবাড়িতে তল্লাশি করে ১৬ বোতল ফেয়ারডিল পাওয়া গেছে।

গত বছরের ২৯ অক্টোবর প্রথমবার নজরে আসে এস্কাফ নামে নতুন মোড়কের ফেনসিডিল। বগুড়া সদরের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল ডেন্টাল ইউনিটের সামনে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয় ৮ বোতল কথিত মাদকদ্রব্য এস্কাফ। গ্রেপ্তার রঞ্জু মিয়া নীলফামারীর জলঢাকা উপজেলার ভাবনচুর এলাকার আজাহার আলীর ছেলে।

ভোটকেন্দ্রেই জন্ম হল সন্তানের, নাম রাখলেন খালেদা

স্বামীর আদেশ অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় স্ত্রীকে তালাক

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

পাবনা-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বগুড়ায় আহতদের উদ্ধার করতে গিয়ে ফায়ার ফাইটারের মৃত্যু

বগুড়ায় ট্রাক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জামায়াত প্রার্থীর

দিনাজপুর-৬ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নাটোরে ৪ হাজার ৮শ পিস ইয়াবাসহ আটক ২

মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মুসল্লি নিহত