হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি ও মারধরের অভিযোগে দুই বিএনপি নেতার সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি। রোববার দিনগত রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত দুটি পত্রে এই তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মণ্ডল এবং জাতীয়তাবাদী সাইবার দলের বেলকুচি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শিহাব মণ্ডল।

ওই পত্রে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সাধারণ ভোটারদের হুমকি-ধমকি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারধরে জড়িত থাকার দায়ে মামলা হওয়ায় দলীয় সব পদ থেকে স্থগিতাদেশ দেওয়া হলো। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ভারতেই ফিরে গেলেন বিএসএফের পুশইনের শিকার ৪ ভারতীয়

বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বগুড়ার শিবগঞ্জে সংস্কার করা হেলিপ্যাডে সেনাপ্রধানের অবতরণ

তানোরে ডাকঘর কর্মীদের মানববন্ধন, ইউএনওর কাছে স্মারকলিপি

দুই বছর ধরে বন্ধ, মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, মাসে খরচ ৭০ লাখ টাকা

পায়ে লিখে মাস্টার্স পাস নীলা প্রধানমন্ত্রীর কাছে চাকরিপ্রার্থী

সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টের নবনির্বাচিত কমিটির শপথ

বগুড়ায় রাইস মিল মালিককে নৃশংসভাবে হত্যা, ৩টি ট্রান্সফরমার লুট

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন করলেন এমপি বুলবুল

মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত