হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে আচরণবিধি লঙ্ঘনে ইউপি সদস্যসহ ৪ জনকে জরিমানা

প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

ছবি: সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ইউপি সদস্যসহ চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই ঘটনায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বুধবার রাতে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী, কয়ড়া গ্রামের জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।

এদিকে একই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুরকা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা।

অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আমরা কাজ করছি।

আচরণবিধি বাস্তবায়নে নজরদারি অব্যাহত থাকবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সেখানে অভিযান চালানো হবে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না

রামেক হাসপাতালে আইসিইউর অপেক্ষায় ৫৬ শিশু, আরেক শিশুর মৃত্যু

নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে উঠল কিশোরীর লাশ