হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে বাড়ির পালিত কুকুর আলুক্ষেতে জবাই করে খাসির মাংস হিসেবে বাজারে বিক্রির অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত কসাই এনতাজুল (৫৫) ও মো. দুলু মিয়া (৫৭) পলাতক রয়েছেন। তারা উভয়ে মঙ্গলবাড়ী বাজার এলাকার অলি শাহ্ ও আহম্মদ হোসেনের ছেলে। বিষয়টি জানাজানি হলে মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবাড়ী এলাকার খাসির গোস্ত বিক্রেতা স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মিয়া মিলে সকালে আলুক্ষেতে একটি কুকুর জবাই করেন। পরে কুকুরটি তারা খাসির গোস্ত হিসেবে বাজারে বিক্রর জন্য নিয়ে আসেন। বিষয়টি এলাকাবাসীরা জানতে পারলে গোস্ত ফেলে তারা দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ কেজি গোস্ত জব্দ করেন। প্রাণি সম্পদের এআই টেকনিশিয়ান মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে কুকুর গোস্ত পাওয়া গেছে বলে বিষয়টি নিশ্চিত করেন।

ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, থানার পুলিশ গোস্ত উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি