হোম > সারা দেশ > রাজশাহী

দেবরের ছুরিতে প্রাণ গেল ভাবির

বগুড়া অফিস

বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিল দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরে দেবরের ছুরিকাঘাতে রূপালী বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে কাহালু পৌরশহরের পাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রূপালী একই গ্রামের পলাশ প্রামাণিকের স্ত্রী।

এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হক, তার স্ত্রী আফরোজা, বাবা রাশেদ আলী ও মা মরিয়ম বেগমকে আটক করেছে পুলিশ।

কাহালু থানার ওসি আব্দুল হান্নান বলেন, রাশেদ আলীর বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে পলাশ ও মোজাম্মেলের ঘরে বিদ্যুৎ সঞ্চালন হয়। বিল পরিশোধ করা নিয়ে মঙ্গলবার রাতে দুই ভাইয়ের স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়। একপর্যায় দুই ভাই ও বাবা-মা ঝগড়ায় জড়িয়ে পড়েন।

এর মধ্যে হাতাহাতি শুরু হলে পলাশ ও রূপালীকে ছুরিকাঘাত করেন মোজাম্মেল। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোরে রূপালী মারা যান।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন