হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আটক ৩

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে ছাত্রলীগ কর্মীকে আটকের পর পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়ার ঘটনায় তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১০নভেম্বর) ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

ছিনিয়ে নেওয়া সেই ছাত্রলীগ কর্মীর নাম সাহিদ আলী। মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আটককৃত হলেন উপজেলার বাকনাই কদম তলা গ্রামের ইকবাল আলীর ছেলে মেহেদী হাসান (২৪), বজলুর রহমানের ছেলে নয়ন আলী (২৫), কৃষ্ণপুর গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে রাসেল আহমেদ (৩০)।

থানা সূত্রে জানাযায়, গত শনিবার (৮নভেম্বর) বিকেলে বিলমাড়িয়া স্টেডিয়ামে আয়োজিত বিলমাড়িয়া সুপার লীগের চতুর্থ ম্যাচ খেলার মধ্যকার বিরতির সময় সাদা পোশাকে পুলিশের কয়েক জন সদস্য লালপুরের রামকৃষ্ণপুর গ্রামে ঈদের দিন ঈদগাহ ময়দানে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত আসামি সাহিদ আলী (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ হ্যান্ড-কাপ পরালে উপস্থিত দলীয় নেতা কর্মীসহ মাঠে দর্শকের চাপের মুখে হ্যান্ড-কাপ খুলে দিয়ে সাহিদ আলীকে ছেড়ে দেয় পুলিশ।

এ-ঘটনায় পুলিশ বাদী হয়ে লালপুর থানায় সরকারি কাজে বাধা প্রদান ও আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করার ঘটনায় একটি মামলা দায়ের করে পুলিশ। ঘটনার সময় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করে পুলিশ।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩যুবক কে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধামইরহাটে মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি না করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম, তিন ডিলারকে অর্থদণ্ড

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের চার দিন পর মামলা, আসামি ১৭

স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি

দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী মুয়াজ্জিন মারা গেছেন

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন