হোম > সারা দেশ > রাজশাহী

শেখ হাসিনার দণ্ডাদেশ আইনের শাসনের প্রতিফলন: দুলু

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

সাবেক প্রতিমন্ত্রী বিএনপির নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদী শাসনের পতনের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। চব্বিশের জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানে সংঘটিত ‘গণহত্যার’ দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ আইনের শাসনের সুস্পষ্ট উদাহরণ।

মঙ্গলবার নলডাঙ্গার আমতলি বাজারে বিএনপি নির্বাচনি সমাবেশে দুলু বলেন, শেখ হাসিনার আমলে হাজার মানুষ গুম–খুনের শিকার হলেও ন্যায়বিচার মেলেনি। অথচ বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ম–নীতি অনুসরণ করেই রায় দিয়েছে।

তিনি অভিযোগ করেন, আন্দোলন দমাতে শেখ হাসিনা বিভিন্ন বাহিনী ব্যবহার করে হেলিকপ্টার ও স্থল থেকে গুলি চালিয়েছেন এবং লাশ পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ অপরাধ ঘটিয়েছেন।

দুলুর দাবি, শেখ হাসিনা ও তার সাবেক এমপি–মন্ত্রীরা বিদেশে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন; তবে জনগণ এসব আন্দোলনে সাড়া দিচ্ছে না। বরং আদালতের রায় পেয়ে অনেকে মিষ্টি বিতরণ ও সেজদা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় নেতা মঞ্জুরুল ইসলাম হযরত। বক্তব্য দেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা।

ত্রাণ তহবিলের শাড়ি ও অর্থ বিতরণ করলেন জামায়াতের এমপি মিজানুর

জমি কেনাবেচার ১৩ কোটি টাকার কমিশন নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১

রাজশাহীতে মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দুই জামায়াত নেতার মধ্যে মারামারি

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪৩ লাখ টাকা টোল আদায়

২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে

ঈশ্বরদীতে অবৈধ মাটি কাটা বন্ধে গভীর রাতে অভিযান

যেভাবে কাটে রাজশাহীর এতিম পথশিশুদের ঈদের দিন

প্রযুক্তির ছোঁয়ায় ছিনতাই মামলার রহস্য উদঘাটন, তানোরে গ্রেপ্তার ২

দেশে বিশ্বমানের রেল ব্যবস্থা চালু করা হবে: দুলু