হোম > সারা দেশ > রাজশাহী

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

স্টাফ রিপোর্টার, বগুড়া

১০ মার্চ বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর স্থগিত করা হয়েছে। ৯ এপ্রিল সদর আসনের উপনির্বাচন সামনে রেখে তার পূর্বনির্ধারিত সফরটি বাতিল করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মঙ্গলবার দুপুরে (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি জানিয়ে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, যেহেতু বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পালন করলে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ উঠতে পারে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মের মধ্যে থাকতে চান বলেই তার এ সফর স্থগিত করেছেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এ কর্মসূচি বাতিল করা হয়েছে। পরে নতুন তারিখ জানানো হবে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম গত ২৭ ফেব্রুয়ারি নিজ এলাকায় সফরকালে বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়া সফরে আসবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ (সদর) আসন ছেড়ে দেন। এরপর নির্বাচন কমিশন বগুড়া সদর আসনটি শূন্য ঘোষণা করে। পরে তার ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছে।

বিএনপি থেকে দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রার্থী করা হয়েছে। এদিকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২ মার্চ দুপুরে বিএনপির রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর থেকে শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন

কানসাটে ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান, পুণ্যার্থীদের ঢল

সিংড়ায় নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৪ দোকান পুড়ে ছাই

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে নজিরবিহীন দরপতন

সাপাহার সীমান্তে বিজিবির প্রতিরোধে ব্যর্থ বিএসএফের পুশইন