হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার আ.লীগ নেতা ববি ঢাকায় গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি'কে ঢাকার গুলশান এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা ডিবি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান।

জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার আমার দেশকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশানে অভিযান চালিয়ে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি'কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ১২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে গাঢাকা দিয়ে ঢাকায় পলাতক ছিল।

তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম