হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে লাশ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী মোছা. নাসিমা বেগম (৩৬)। তিনি একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সে এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় মিজানুর রহমান। পরে তাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রেলওয়ের জায়গায় দোকান নির্মাণে বাধা দেয়ায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

ঝড়-বৃষ্টিতে সবজি আবাদের ব্যাপক ক্ষতি, বাজারে চড়া দাম

গুরুদাসপুরে সরকারি কোয়ার্টারে দুঃসাহসিক ডাকাতি

রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ছাগল বিতরণ

পোরশায় তেল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষক সংকটে ধুঁকছে নিয়ামতপুরের বেনীপুর সরকারি প্রা. বিদ্যালয়

লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ঠিকাদারকে থাপ্পড় দিলেন ছাত্রদল নেতা

তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন: আনু এমপি

শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়