হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী মহানগরের ১২ থানার ওসি বদল

রাজশাহী অফিস

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগর পুলিশের ১২ থানার অফিসার ইন-চার্জদের (ওসি) পদায়ন করা হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. জিললুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন কার্যকর করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সিটিটিসি ও মুখপাত্র গাজিউর রহমান জানান, লটারির মাধ্যমে এই ১২ থানার ওসিকে বদলি করা হয়েছে।

বোয়ালিয়া মডেল থানার আবুল কালাম আজাদকে মতিহার থানার ওসি, দামকুড়া থানার রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানার ওসি, চন্দ্রিমা থানার মো. আরজুন বেলপুকুর থানার ওসি, মতিহার থানার আব্দুল মালেক রাজপাড়া থানার ওসি, কাটাখালী থানার আব্দুল মতিনকে পবা থানার ওসি, বেলপুকুর থানার সুমন কাদেরীকে কাটাখালী থানার ওসি, শাহমখদুম থানার মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানার ওসি, এয়ারপোর্ট থানার ফারুক হোসেনকে শাহমখদুম থানার ওসি, পবা থানার ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানার ওসি, কাশিয়াডাঙ্গা থানার আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানার ওসি, কর্ণহার থানার মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানার ওসি ও রাজপাড়া থানার হাবিবুর রহমানকে কর্ণহার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

মুখপাত্র গাজিউর রহমান আরো জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আদমদীঘিতে বজ্রপাতে ছেলে নিহত, মা হাসপাতালে