হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ ভারতীয় গরু জব্দ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি । সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির বিশেষ টহল দল অভিযান চালিয়ে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে আটটি এবং চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে আরও দুটি গরু জব্দ করা হয়।

জব্দ গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই প্রায় ৭৫ লাখ টাকার ৩৩টি গরু ও দুটি মহিষ জব্দ করেছে ৫৩ বিজিবি।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী