হোম > সারা দেশ > রাজশাহী

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

স্টাফ রিপোর্টার, বগুড়া

ছবি: আমার দেশ

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতি দিয়ে অমানবিকভাবে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ঘটনাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। এরপরেই হাতিটির কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে ‘বাদশা বাহাদুর’কে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে নির্দেশনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর ফলে দীর্ঘদিনের অবহেলা ও অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেয়ে ‘বাদশা বাহাদুর’ এখন জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের পথে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহাস্থান বন্দরে প্রাণী সম্পদ কর্মকর্তাদের নিকট হাতিটি হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় জিম্মায় প্রদান করেছেন। তার প্রেক্ষিতে প্রাণীসম্পদ অধিদপ্তরের নিকট হাতিটি হস্তান্তর করা হলো।

তিনি আরও জানান, চিড়িয়াখানায় প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশে হাতিটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি

ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও, আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ