হোম > সারা দেশ > রাজশাহী

সান্তাহারে রেলের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে সোমবার সকালে শহরের রেলগেট থেকে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেন বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম।

রেল বিভাগ সূত্রে জানা গেছে, সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছেন অবৈধ দখলদাররা। এ সময় রেলের জায়গায় অবৈধ ভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদ করা হয়। এই অবৈধ স্থাপনা উদ্ধারে উচ্ছেদ অভিযানে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সহকারী কমিশনার কাসওয়ার তানজামুল ইসলাম, আদমদীঘি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার খাতিজা খানম, সান্তাহারে কানুনগো কার্যালয়ের ফিল্ড কানুনগো মনোয়ার হোসেন, রেলওয়ে থানা ওসি হাবিবুর রহমান, উপ-পরিদর্শক আব্দুল মান্নানসহ একদল সেনাসদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সান্তাহার রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে স্থাপনা তৈরি করে ব্যবসা করার অভিযোগে ভিত্তিতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মহাস্থানগড়ের মূর্তিগুলো আসল নাকি রেপ্লিকা, তদন্তে বিশেষজ্ঞ টিম

জীবিত জিয়ার চাইতে শহীদ জিয়া অনেক বেশি শক্তিশালী: দুলু

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, রাজশাহীতে দিনব্যাপী কর্মসূচি

রাবিতে রাকসুর বিশেষ আয়োজন ‘বকরীদ-ই-রাকসু’