হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশকে ঠিক করে সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচন করতে হবে

কর্মী সভায় মাহমুদুর রহমান মান্না

বগুড়া অফিস

নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পুলিশকে ঠিক করতে হবে, তারপর দেশে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে। সব জেলা ও থানায় ভালো অফিসারদের দিতে হবে। গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, থানাগুলোতে এখনো বাণিজ্য হয়। নতুন স্বাধীনতা আসার পরও পুলিশ বদলায়নি। দেশের মানুষের প্রতি আস্থা তৈরি করতে হলে ভালো অফিসারদের বসাতে হবে। কারণ এরা রাতের ভোটের সাক্ষী। শেখ হাসিনার রাতের ভোট এভাবেই করেছে।

দেশে এখন দখল চলছে, ‘এ’ চলে গেছে ‘বি’ সেখানে বসছে। মানুষ আন্দোলন করেছে, আর সেখানে এখন সারা দেশে দখল চলছে। ‘এ’-এর জায়গায় ‘বি’ বসেছে, আবার ‘বি’-এর জায়গায় ‘সি’ বসেছে।

দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার উন্নয়নে ছিল ঘুষ বাণিজ্য। দেশে ৬ কিলোমিটার পদ্মা সেতু হয়েছে ৪০ হাজার কোটি টাকায়। অথচ ভারতে ৯ কিলোমিটার সেতু হয়েছে ১১ হাজার কোটি রুপির কিছু বেশি খরচ করে।

দেশ সংস্কার নিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস খুব ভালো মানুষ। তিনি বরেণ্য ব্যক্তি। নোবেল জয়ী। তাকে ছাত্র-জনতা বসিয়েছে, তিনি চেষ্টা করছেন দেশটাকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে নিতে। তাই যে দল যাই বলুক নির্বাচন গ্রহণযোগ্য করে তুলতে হলে পুলিশকে ঠিক করতে হবে। ভালো অফিসারদের বসাতে হবে, যারা জনগণের জন্য কাজ করবে। নাগরিক ঐক্য বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার