হোম > সারা দেশ > রাজশাহী

বেক্সিমকোর টাকায় ড্যাবের ইফতার, সমালোচনার ঝড়

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

ফ্যাসিস্টের অন্যতম হাতিয়ার বেক্সিমকোর টাকায় ইফতার মাহফিল করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখা। ইফতার মাহফিলের দাওয়াত কার্ড ও ব্যানারে লেখা ছিল,'ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ড্যাব সিরাজগঞ্জের দোয়া ও ইফতার মাহফিল"।

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এ ইফতার মাহফিলের স্পন্সর তথা অর্থদাতা ছিল পতিত ফ্যাসিস্ট সরকারের অন্যতম হাতিয়ার সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোর নাম। বিষয়টি নজরে আসতেই নানা প্রশ্ন তোলেন অনুষ্ঠানে আগত অতিথিসহ সচেতন মহল।

এ বিষয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এম এ লতিফ বলেন, ইফতার মাহফিল পরিচালনা কমিটির পাঁচজন সদস্য মিলে সম্মত হয়েই আমরা বেক্সিমকোকে স্পন্সর হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই, বরং কোম্পানির দীর্ঘদিনের সুনাম ও আমাদের সঙ্গে তাদের সম্পর্ক বিবেচনা করেছি।

অন্যদিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বেক্সিমকোর স্পন্সরে ড্যাবের ইফতার মাহফিল হয়েছে, এটি আমার জানা ছিল না। তবে যদি বিষয়টি নিশ্চিত হই, তাহলে ওই সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ড্যাব সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, ড্যাব কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এম এ লতিফ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. আতিকুল আলম। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক চিকিৎসক উপস্থিত ছিলেন।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার