হোম > সারা দেশ > রাজশাহী

কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কামারখন্দে সাদিয়া খাতুন (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার ঝাঐল ইউনিয়নের নয়াচালা গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাদিয়া খাতুন ওই গ্রামের সুমন হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া নিজ ঘরের ধর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে। প্রকৃত কারণ জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার