হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে ২৭ প্রার্থীর ১৯ জনেরই জামানত বাজেয়াপ্ত, সব আসনে জয়ী বিএনপি

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে ২৭ প্রার্থীর মধ্যে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী বিধান অনুযায়ী, প্রতিটি আসনে মোট ভোটের আট ভাগের এক ভাগ বা সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এই শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ১৯ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

নাটোরের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন ফলাফল বিশ্লেষণের পর এই তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্লেষণে দেখা গেছে, নাটোরের ৪টি আসনে বিজয়ী বিএনপি প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। বিএনপি, জামায়াত এবং নাটোর-১ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য সকল প্রার্থী প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

আসনভিত্তিক বিস্তারিত

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)

মোট ভোট: ২,৭৪,৪০৯

জামানত রক্ষার প্রয়োজন: ৩৪,৩০১ ভোট

জামানত হারানো: ৭ জন

ডা. ইয়াসির আরশাদ (স্বতন্ত্র), আনছার আলী (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), আব্দুল্লাহিল বাকী (ইসলামী আন্দোলন), মেহেদী হাসান (গণঅধিকার পরিষদ), মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র), সাহেদ আলী জিন্নাহ (জাতীয় পার্টি), সেন্টু আলী (গণসংহতি আন্দোলন)

নাটোর-২ (সদর-নলডাঙ্গা)

মোট ভোট: ৩,০৫,৩৫০

জামানত রক্ষার প্রয়োজন: ৩৮,১৬৯ ভোট

জামানত হারানো: ৪ জন

নুরুন্নবী মৃধা (স্বতন্ত্র), তাহামিদা ইসলাম তানিয়া (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ আলী সিদ্দিকী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রকিব উদ্দিন কমল (জাতীয় পার্টি)

নাটোর-৩ (সিংড়া)

মোট ভোট: ২,৩৩,৫৮১

জামানত রক্ষার প্রয়োজন: ২৯,১৯৮ ভোট

জামানত হারানো: ৪ জন

এস এম জারজিস কাদির (এনসিপি), আশিক ইকবাল (জাতীয় পার্টি), খলিলুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), দেলোয়ার হোসেন (স্বতন্ত্র)

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম)

মোট ভোট: ৩,১৯,১৪১

জামানত রক্ষার প্রয়োজন: ৩৯,৮৯৩ ভোট

জামানত হারানো: ৩ জন

এম ইউসুফ আহমদ (জাতীয় পার্টি), মো. এমদাদুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোকসেদুল মোমিন (এবি পার্টি)

উল্লেখ্য, নাটোরের ৪টি আসনের সবকটিতে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন। বিজয়ীরা হলেন:

নাটোর-১: ফারজানা শারমিন পুতুল

নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু

নাটোর-৩: আনোয়ারুল ইসলাম আনু

নাটোর-৪: আব্দুল আজিজ

এসআর

বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা চলছে

সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত

লালপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু, চালক আটক

নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় যুবদল নেতা স্বপন-রাকিব গ্রেপ্তার

ধুনট পৌরসভায় বেড়েছে নাগরিক সুবিধা, বদলাচ্ছে শহরের চিত্র

নিয়ামতপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

গোমস্তাপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন