হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জ জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠিত

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

শিবগঞ্জ জামায়াতের অমুসলিম শাখার কমিটি সজল চন্দ্র দাসকে সভাপতি ও অসীম কুমারকে সেক্রেটারি করে শিবগঞ্জ জামায়াতের অমুসলিম শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়ন জামায়াতের আয়োজনে অমুসলিমদের নিয়ে এক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।

এ ছাড়াও রনজিৎ মোহন্তকে সাংগঠনিক সম্পাদক, আনন্দ কুমারকে অর্থ সম্পাদক, মোনরঞ্জন মোহন্তকে প্রচার সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঝুনু, উৎপল চন্দ্র, নেপেন চন্দ্র পাল, সবুজ চন্দ্র মালী, সুমন রাজভর ও শংক চন্দ্র।

এ সময় এলাকার শতাধিক অমুসলিমরাসহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামানের সভাপতিত্বে ও মাওলানা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম, জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা কামাল হোসেন প্রমুখ।

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

কামারখন্দে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ধামইরহাটে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে হত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক

ধুনটে স্বামীর ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ, ধর্ষক গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে ভ্যানচালক হত্যা, গ্রেপ্তার ৫

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার সামগ্রী বিতরণ

রায়গঞ্জে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাবিতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাতে দোয়া ও ইফতার মাহফিল